রাজধানীর অরোরা স্পেশালাইজড হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের এজিএম ডা: সাইফুল ইসলাম ভূঁইয়া’র সঞ্চালনায় ‘ম্যানেজমেন্ট অফ ডেঙ্গু’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: নাহিদুজ্জামান সাজ্জাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিউরোসার্জারি বিভাগের সার্জন সহযোগী অধ্যাপক ডা: মো: মাহফুজুর রহমান।
বক্তারা ডেঙ্গু রোগের লক্ষণ, সতর্কতা, সাবধানতা, ভয়াবহতা ও প্রতিকার সম্পর্কে বিশদ বিবরণ, গবেষণালদ্ধ জ্ঞান ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
বক্তারা বলেন, মানব দেহে মশার মাধ্যমে রোগটির অনুপ্রবেশ ঘটে। সমগ্র জীবন চক্রে ৪ বার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ সময় ব্লাড প্রেসার ও রক্তের প্লাটিলেট উপাদান খুবই কমতে থাকে। রোগীর শরীর ব্যথা, মাথা ব্যথা, জ্বর ও বমিসহ নানা উপসর্গ দেখা দিতে পারে।
মাহফুজুর রহমান বলেন, অরোরা হাসপাতাল ডেঙ্গু রোগীদের উত্তম সোবাদান কেন্দ্র। এ পর্যন্ত হাসপাতালে কোনো ডেঙ্গু রোগীকে অযত্নে-অবেহলায় বা ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়নি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এজিএম গোলাম রাকিব। সমাপনী বক্তব্য রাখেন পরিচালক মো: হাফিজুর রহমান।