মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চৌদ্দগ্রাম ফোরাম মালয়েশিয়ার উদ্যেগে ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে কুয়ালালামপুর কোতরায়া এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঞ্জুর মোর্শেদ দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মো: ইমাম হোসেন মানিক। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সেক্রেটারি ও চৌদ্দগ্রাম আমির মো: মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন ড. মোস্তফা হোসাইন শাহীন আজহারী।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহির উদ্দিন বাবর, আব্দুল হামিদ, হাফিজুল ইসলাম, আজীজ মুন্সী, কাজী ইউসুফ, কামরুল হাসান বিজয়, ওমর ফারুখ, মো: সুজন, মো: শাহিন মজুমদার, নিজাম উদ্দিন, সানাউল্লাহ আরেফিন মাসুদ, শাহিন পাশা, দুলাল মিয়া, রবিন, রিয়াদ, মুরাদ, শাহাদাত প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সেই ভোট তারা যেন স্বচ্ছভাবে দিতে পারে।’

তিনি আরো বলেন, ‘যারা সত্যের পক্ষে কাজ করবে, যারা সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবে, যারা মিথ্যাকে দ্রবীভূত করার জন্য কাজ করবে তারাই দুনিয়া ও আখেরাতের জীবনে সফলতা অর্জন করবে।’দ