মালয়েশিয়ায় পর্যটক সেজে প্রবেশের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ জন বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) পরিচালিত তিন ঘণ্টার এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
বুধবার (১৯ মার্চ) বিকেলে একেপিএসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ মার্চ সকাল ৯টার দিকে কেএলআইএ আন্তর্জাতিক আগমন হলে এই বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় ১১৫ জন বিদেশী নাগরিককে পরীক্ষা করা হয়, যার মধ্যে ৩৬ জন বাংলাদেশী এবং ৯ জন পাকিস্তানি নাগরিকের যথাযথ তথ্য উপাত্ত না থাকার কারণে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
পর্যটন ভিসায় গিয়ে মালয়েশিয়া তারা কাজে যোগদানের অভিযোগ দীর্ঘদিন ধরে। প্রত্যাখ্যাত ব্যক্তিদের ইউনিট পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে বিস্তারিত তদন্ত করা হয়। পরে মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের প্রবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নেয়।
একেপিএসের পক্ষ থেকে জানানো হয়েছে, কেএলআইএতে নিরাপত্তা ও অভিবাসন সংক্রান্ত নিয়ন্ত্রণ আরো জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা যায়।