মালয়েশিয়াতে কলিং ভিসায় যেতে না পারা কর্মীরা এবার চুড়ান্তভাবে মালয়েশিয়ায় যেতে পারবেন। তারা দেশটিতে গিয়ে কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব বাংলাদেশী কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছ

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে আনার লক্ষ্যে চাহিদাপত্র সত্যায়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী সব তথ্যাদি ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) অনলাইন পোর্টালে দাখিল করতে হবে। এরপর দাখিল করা সব তথ্যাদির মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে।

গত বছরের (২০২৪ সালের) ৩১ মে পর্যন্ত সময়ের মধ‍্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের জন্য বোয়েসেলের মাধ্যমে দেশটিতে কর্মসংস্থানের অনুমোদন মিলেছে। কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করার পর, জমা দেয়া নথিপত্রের একটি সম্পূর্ণ সেট (মূল এবং ফটোকপি উভয়ই) বাংলাদেশ হাই কমিশন, কুয়ালালামপুরে জমা দিতে হবে। এই কাগজপত্রগুলো যাচাই-বাছাই এবং পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হবে।

নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হবে যে তারা পোর্টালে এবং হাইকমিশনে জমা দেয়া সমস্ত নথি সঠিকভাবে প্রস্তুত করেছেন। এই পদক্ষেপটি মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে শ্রমিক নিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

নির্মাণ ও পর্যটন খাতে কোটা সত্যায়নের জন্য প্রয়োজনীয় নথিপত্র, মালয়েশিয়ায় নির্মাণ এবং পর্যটন খাতে কর্মী কোটা সত্যায়নের জন্য নিয়োগকর্তাদের কিছু নির্দিষ্ট কাগজপত্র বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে।