গাজীপুরের আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া।
রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি মো: আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সিনিয়র সহসভাপতি রফিক আহমদ খান, সহসভাপতি কায়সার হামিদ হান্নান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, দফতর সম্পাদক সওকত হোসেন জনি, সাংবাদিক আশরাফুল মামুন, মোহাম্মদ আলী প্রমুখ ।
বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সকল সাংবাদিক হত্যার সঠিক বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠান শেষে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় নিহত সকল সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।