গাজায় ফিলিস্তিনি মুসলিমদের সাথে সংহতি জানিয়ে আলোচনা সভা ও নিহতের স্বরণে দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া ইয়ুথ কমিউনিটি। এ সময় অনতিবিলম্বে ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন বক্তরা।

রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামান কর্মাশিয়াল পানডান ইনডাহ সুরাও ওমর প্রাঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মো: হাবিব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুফতি হযরত মাওলানা মকবুল আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা কবির আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মাওলানা মোহাম্মদ শফী, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা মোহাম্মদ সিদ্দিক, মাওলানা সাকের আহমদ, মাওলানা জাবের আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে ইয়ুথ কমিউনিটির সভাপতি মুহাম্মদ রাজ হাওলাদারসহ উপস্থিত ছিলেন মো: সাদেক, সূরাও ওমরের মসজিদ কমিটির সভাপতি কে এ সবুজ, আনিছুর রহমান, মোহাম্মদ হুসাইন, মো: ইয়াহিয়া, মো: রাজিব, মোহাম্মদ ইলিয়াস, মো: রবিজ উল্লাহ, আনছার উল্লাহ, মো: মান্নর প্রমুখ।

আলোচনা সভা শেষে গাজায় নিহত পুরুষ, নারী ও শিশুদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।