কানাডার স্কারবোরোতে বিসিসিবি ওমেন-এর পক্ষে ২২ জুন ‘ঈদ আড্ডা’ আয়োজিত হয়। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানিজা রেজা। সহযোগিতায় ছিলেন আফসানা জেরিন।

বিসিসিবি ওমেন-এর সুন্দর এ আয়োজনে মূলধারার সহযোগিতায় ছিলেন কো-ফাউন্ডার রিমন মাহমুদ এবং সায়মা হাসান।

এ ঈদ আড্ডা অনুষ্ঠিত হয় স্কারবোরো-এর রূপসী বাংলা রেস্টুরেন্টে। এ আড্ডাতে ভিন্নতা আনতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল কানাডাতে বিভিন্ন পেশাজীবী আট নারীকে। চিকিৎসা, স্থাপত্য ও শিক্ষাসহ বিভিন্ন চাকরি ক্ষেত্র নিয়ে কিছুক্ষণ নারীদের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার এবং অনুপ্রেরণা যোগান অতিথিরা!

এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসমা সুমির আবৃত্তি। এছাড়াও কিছু মজার টপিক নিয়ে কথা বলা সাথে, র‍্যাফেল ড্র।

এভাবে হাসি-আনন্দে বিসিসিবি ওমেন প্লাটফর্ম-এর কানাডা স্কারবোরোতে নারীদের সেতুবন্ধন তৈরি হয় একে ওপরের সাথে। অ্যাডমিন হিসেবে তানিজা রেজা সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ দিয়েছেন।