ফিলিস্তিনি জনগণকে সমর্থন জানিয়েমালয়েশিয়ায় সংহতি সমাবেশ করেছে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া।
আজ শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পরে মালয়েশিয়া আমপাং পামডান ইনডান কমার্শিয়াল পার্ক সুরাও ওমরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ফিলিস্তিনে বর্বর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে স্লোগান দেন তারা। অনতিবিলম্বে ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির সহ-অধ্যাপক ড. শহীদুল ইসলাম ফারুকী, বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার মো: রাজু হাওলাদার, মো: আকতার হোসেন, মো: মিজান, মো: কে এ সবুজ, মো: সুমন সরদার, আব্দুল বাসেত, আব্দুল কাদের বাবুল, মুফতি সাদেকুর রহমান, পরশ শেখ, মো: হায়দার আলী, কামাল মিয়া, মো: সাদেক হোসেন, আবু বকর সিদ্দিকসহ বাংলাদেশ ইয়ুথ কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা।
ফিলিস্থিনিদের মঙ্গল কামনা ও শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সুরাও মসজিদ ওমরের ইমাম ও খতীব মাওলানা হাবিবুর রহমান।
উক্ত সমাবেশে বক্তাগণ অবিলম্বে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে ইহুদিবাদী সন্ত্রাস রুখে দেয়ার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী, প্রত্যেক মুমিন মুসলিম ইসলামের শত্রুর বিরুদ্ধে জান ও মাল দিয়ে জিহাদ করা ফরজ।