মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট করে হাজার কোটি টাকা লোপাটকারী মূল হোতাদের বিচার ও ফ্যাসিস্ট সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সিন্ডিকেট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে দুই দেশের এমওইউ এর প্রয়োজনীয় পরিবর্তন পূর্বক মালয়েশিয়ার শ্রম বাজার অন্যন্যা ১৪টি সোর্সিং দেশের ন্যায় সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উম্মুক্ত করণ প্রসঙ্গে স্বারকলিপি দিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ।
বুধবার (১৪ মে) মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে লিখিত এই স্বারকলিপি কুয়ালালামপুরের আমপাং এ অবস্থিত বাংলাদেশের দূতাবাসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেয়া হয়েছে।
স্বারকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজের মোহাম্মদ আলতাফ, নাসির উদ্দিন নাসির, মিনহাজ মন্ডল, সাইফুল ইসলাম, রাজু ইমান আলী হানিফ,আবুল বাশার, মেহেদী হাসান,তুহিন শেখ, হাশেম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, রুহুল আমিন, আজিম হোসেন, মোহাম্মদ রফিক, মো: রুবেল, মো: মমিন, মো: হিমেল, মোহাম্মদ গাফফার, ফারুক হোসেন, রাসেল রানা, মারুফ সিকদার, আব্দুর রহিম প্রমুখ।
এসময় ২ পৃষ্ঠার স্বারকলিপিতে মালয়েশিয়ায় সিন্ডিকেট চক্রে যুক্ত মহল হোতা ১০ জনের নাম, এই সিন্ডিকেট চক্রের দুর্নীতির ৪টি ধারায় বিশদ বিবরণ, সিন্ডিকেটে লাইসেন্স অন্তর্ভুক্তির দুর্নীতির চিত্র, সিন্ডিকেটের কারণে সৃষ্ট সমস্যাসমূহের চিত্র, উম্মুক্ত রিক্রুটমেন্ট পদ্ধতির সুবিধা সমূহ বিশদভাবে উল্লেখ্য করা হয়েছে।