বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে বিএনপির ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় হোটেল গ্রান্ড কন্টিনেন্টাল কুয়ালালামপুর এর বলরুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম বশির আলম ও সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শিকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ শাহীন।
এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি আরো বক্তব্য দেন আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো: সেলিম হোসেন ও আসলাম ফকির লিটন, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন, মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান ও সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহিম। মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আলী খান জুয়েল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আলাউদ্দিন আল আজাদ।
এছাড়া আরো বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক জনাব কাজী সালাউদ্দিন।
অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির দফতর সম্পাদক জনাব আমিনুল ইসলাম রতন, সহ-দফতর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জনাব আরিফ হোসেন, আর্কাইভ সম্পাদক এম ফরহাদ হোসেন, সদস্য জসিম উদ্দিন, আনোয়ার হোসেন সেলিম, মো: শহিদ, ইঞ্জিনিয়ার শাহজালাল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার শাখার নেতাদের মধ্যে বক্তব্য দেন আনোয়ার হোসেন মঞ্জু, মাহফুজুর রহমান সোহেল, হাসান রাজ, ইমরান হাসান, মোশাররফ হোসেন হৃদয়। এছাড়া কুয়ালালামপুর মহানগর নেতাদের মধ্যে বক্তব্য দেন এম এম মোজাম্মেল হক প্রদান, গোলাম কবির, আব্দুল ওয়াদুদ তোতা, মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
যুবদল মালয়েশিয়া শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জু খা, রমজান আলী, হাসিবুল হাসান শান্ত, যুবনেতা নূ-রে সিদ্দিকী সুমন, মাঝি মিরাজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জাসাস থেকে শেখ আসাদুজ্জামান মাসুম, ইমতিয়াজ আবির, শ্রমিকদলের আবুল বাশার। ড: মোশারফ ফাউন্ডেশন থেকে সাইদুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা প্রজন্ম থেকে আমজাদ হোসেন মৃধা প্রমুখ।
কর্মী সম্মেলনের স্বেচ্ছাসেবক দলের উপস্থিত ছিলেন জিয়া গাজী, সোহেল মাহমুদ, শরীফ হোসেন, কাজী আল আমিন, জনাব মারুফ এলাহী, মোস্তফা কামাল, আখতারুজ্জামান, উত্তম কুমার চৌধুরী, জাফর বেপারী, নুরুজ্জামান, মো: হোসেন, মো: হাসিব, কবির হোসেন, পলাশ তালুকদার, বাসার পিনু।
স্বেচ্ছাসেবক দল মহানগর থেকে আক্তার গাজি, মহিউমদ্দীন মহিম, আজিজুল হক, ফোরক্বান শাহ, সোহেল মোল্লা, আব্দুল শুকুর, আলিম উল্লাহ, মোহাম্মাদ আওলাদ, ওসমান গনি, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ শুভ আহমেদ, শরীফ মিজি, মোহাম্মদ জুয়েল, আব্দুল আলিম, মোহাম্মদ মিজান, নুরুজ্জামান মাদবর, মো: বেলায়েত হোসেন, মো: আনোয়ার হোসেন, মো: আয়ান, রফিক, মো: বাবুল, মো: জসিম, হাবিবুল হোসেন, আউয়াল, মো: বাবুল হোসেন, শিমুল হোসেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।