মালয়েশিয়া কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে জোহর বারু প্রদেশ যুবদলের নবগঠিত কমিটির পরিচিত সভা এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ডি পালমার বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি মঞ্জু খাঁ-এর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন।
এছাড়াও সভায় বিশেষ বক্তা ছিলেন মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: রমজান আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক বশির আলম, নতুন কমিটির দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন যুব নেতা জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, জোহর যুবদলের সাবেক সভাপতি কে এ সবুজ, নব নির্বাচিত জোহর যুবদলের সভাপতি জালাল উদ্দিন শাহিন।
এ সময় জোহর বারু নব কমিটি যুবদলের সাধারণ সম্পাদক ইমান আলী আলম, কেন্দ্রীয় যুবদলের তালেব মোল্লা, জহিরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম, মো: সবুজ, রিয়াজ মাহমুদ, মো: ইব্রাহিম, জোহর বিএনপির মো: রহমতউল্লাহ জোহর বারু যুবদলের সিনিয়র সহ-সভাপতি মিজান চৌধুরী, কুয়ালালামপুর স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক, জোহর যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির, জিসান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা, রবিউল ইসলাম রুবেল ও দফতর সম্পাদক ওবায়েদ বিন আলীসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।