বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মালয়েশিয়া কেলাং মহানগর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কেলাং-এর ডীন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
কেলাং মহানগর বিএনপি শাখার সভাপতি মো: জাকির হোসেনের সভাপতিত্বে মাহফিল সঞ্চালনা করেন কেলাং-এর সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ফারুক। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালতা মাহমুদ। বিশেষ অথিতি ছিলেন সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব ও কাজী সালাউদ্দিন।
উপস্থিত ছিলেন, কেলাং মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: দ্বীন ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইসমাইল মজুমদার। বিএনপি নেতা আনোয়ার পারভেজ ও ইঞ্জিনিয়ার শাহজালাল। কেলাং বিএনপির সহ-সভাপতি মো: ফারুক, পান্ডামারা শাখার সভাপতি মো: মনির। স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফ এলাহী, কেলাং শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ, দফতর সম্পাদক মো: মাসুদ ও কেলাং মেরু শাখার সভাপতি মো: হালিম, ভান্ডার সুবাং বিএনপি থেকে জামাল আব্দুল্লাহসহ শতাধিক প্রবাসী।
ইফতারের পূর্ব মুহূর্তে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন ইসমাইল মজুমদার।