ইকোস অব প্রফেট শিরোনামে বিশেষভাবে ছাত্রীদের জন্য সীরাতসন্ধ্যার আয়োজন করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু)।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে ফুলের মেলা ও সাইমুমের শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মাহ্ফুজুর রহমান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ.কে.এম রাশিদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, সহকারী প্রক্টর অধ্যাপক শামীমা নাসরিন জলি ও সহকারী প্রক্টর শায়লা শারমিন সেতু।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রেহেনা সুলতানা, আস সাহ্ওয়াহ ইন্সটিউট অব নলেজ ও ফুলের মেলা জাতীয় শিশু সংগঠনের পরিচালিকা রাইসা রিফাত জুইন।
জাকসু কার্যকরী সদস্য ফাবলিহা জাহান ও নাবিলা বিনতে হারুনের সঞ্চালনায় এ আয়েজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিপি আবদুর রশিদ জিতু ও এজিএস ফেরদৌস আল হাসান।