নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন নারী শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, নোবিপ্রবি শাখা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, নোবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শুধুমাত্র নারী শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। অনুষ্ঠানটির ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘নাইস গেস্ট হাউস’।
গত ৫ আগস্টের পর ছাত্রী সংস্থাটি ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে আসে। তবে সংগঠনটির কমিটি প্রকাশ করা হয়নি।
এর আগে, ২০২৫ সালের ২৪ অক্টোবর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থীদের নিয়ে হোয়াইট হল কমপ্লেক্সের তৃতীয় তলায় ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ বিষয়ক অনুষ্ঠান আয়োজন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, নোবিপ্রবি শাখা।