জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ১৮ মার্চ বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ (তিন শত) টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ১৩ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৫ মে ২০২৫ তারিখ থেকে শুরু হবে। এ ভর্তি কার্যক্রমের সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে পাওয়া যাবে।
বি. দ্র. ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশনের সময়সূচি পরে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
সোমবার (১৭ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো: মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।