রাজধানীর মোহাম্মদপুরে “সূচনা কমিউনিটি সেন্টারে” তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মোহাম্মদপুর শাখা, গার্লস অ্যান্ড প্রি-হিফয সেকশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ২০২৬ রোববার শেষ হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত আলেম তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিয মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল। প্রধান বক্তা ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ ন ম রাশেদুল ইসলাম সায়েম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এজহারুল হক, জাপান গার্ডেন সিটি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মো: ফখরুজ্জামান খাঁন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার ও মিরপুর বায়তুল ফাত্তাহ সাদা মসজিদের সম্মানিত খতিব মীর হোসাইন আল আজহারী, ফাউন্ডেশনের ডিরেক্টর মাওলানা সায়্যেদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী মো: রুহুল আমিন, রেজাউল করীম সুজন, তানযীমুল উম্মাহর হিফয মাদরাসা, মোহাম্মদপুর শাখার প্রধান কাজী মো: ইলিয়াছ, গার্লস শাখার প্রধান মো: আবদুল কুদ্দুস মাখন, আদাবর শাখার প্রধান মো: ওসমান গনি।
আরো উপস্থিত ছিলেন বয়েজ শাখার শাখা সহকারী আসাদুল্লাহিল গালিব, গার্লস শাখার শাখা সহকারী জাবের হোসাইন, হিফয ও জেনারেল শিক্ষক-শিক্ষিকা, স্টাফ ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে ২০২৫ সেশনে বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড, ক্রীড়া পুরস্কার, সাংস্কৃতিক ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। শুরু থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা হামদ-নাত, দেশাত্ববোধক গান, কৌতুক, অভিনয়, নাটক, বিভিন্ন উপস্থাপনায় মুখরিত ছিলো অনুষ্ঠান প্রাঙ্গন। বিজ্ঞপ্তি।