নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী
কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ শুরু হয়।
এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদ।
কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড মডার্ন অফিস ম্যানেজমেন্ট শীর্ষক ওই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
নোবিপ্রবি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী উপস্থিত ছিলেন।