চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জামিল আহম্মেদের পাসপোর্ট স্টপ লিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশে করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে গ্রেফতার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।