জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় দায়ের করা মামলার দু’আসামিকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে আটক আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মরহুম আয়েত আলীর ছেলে আলী আহাম্মদ (৪৫) ও ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ রুবেল হোসেন (২৮)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ‘ছাত্র-জনতার ওপর হামলার সাথে গ্রেফতার হওয়া দু’জন জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।’