কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কলম ও রঙের তুলিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুথান, গ্রামীণ পরিবেশ, স্বাধীনতার চিত্র ফুটে উঠেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম বাজারে জিয়াউর রহমান বীরউত্তম হল প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পৌর বিএনপির আহ্বায়ক জিএম তাহের পলাশী।

এ সময় প্রতিযোগিতায় প্রধান নির্বাচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো: মোশারফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক মো: গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী শাহীন রেজা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহম্মেদ শাহীন, গাজী শহীদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ছাত্রদল নেতা আবির চৌধুরী।

এ সময় অনুষ্ঠানে নির্বাচক ছিলেন চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোরশেদ আলম, চৌদ্দগ্রাম সরকারি পাইলট মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস, মুন্সিরহাট ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মো: মোস্তফা কামাল, চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মো: হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক, রফিকুল ইসলাম শামীম, পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট দিদার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মো: ইব্রাহীম খলিল অনিক।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ নেয়। তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো: কামরুল হুদার পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।