কুমিল্লা সরকারি কলেজে শিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) শিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

কুমিল্লা সরকারি কলেজ শিবির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি মো: নাজমুল হাসান।

এ সময় কুমিল্লা মহানগর শিবিরের অফিস সম্পাদক মায়েন উদ্দিন, সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন জারিফ, শিক্ষা সম্পাদক আল আমিন সরকার, প্রকাশনা সম্পাদক মাসুদ বিল্লাহ, কুমিল্লা সরকারি কলেজ শিবিরের সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলামসহ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।