ঈদুল আযহা উপলক্ষে সংবাদপত্রের হকারদের মাঝে উপহার বিতরণ করেছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব।

আজ বুধবার দুপুরে জেলা শহরের হোটেল শেরাটনের হল রুমে হকারদের পরিবারের জন্য উপহার হিসেবে শাড়ি দেয়া হয়। সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো: আল আমিন হকারদের হাতে এসব উপহার তুলে দেন।

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, জেলা শহরের ২৮ জন হকার পরিবারের মধ্যে এবারের ঈদে উপহার বিতরণ করা হয়। এর আগেও সংগঠনটি হকারদের পাশে ছিল। আগামীতেও তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান, সহ-সভাপতি আলী রেজা সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রোকেলসহ সংগঠনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।