রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরচাইকেলচালক মো: লাইবুর রহমান (১৫) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া বাজারে এ দুর্ঘটনা হয়।

লাইবুর রহমান মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের হরেকৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের রায়হান মিয়ার ছেলে। তিনি মিঠাপুকুর উপজেলার কেশবপুর নেজামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেন বলে জানা গেছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত রফিকুল ইসলাম রফিক জানান, সোমবার রাত ৮টার দিকে পাশের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া বাজারে যাওয়ার সময় একটি দ্রুতগামী কলাবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় লাইবুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে হাসপাতালে যান লাইবুর।