বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, দলের কেন্দ্রীয় ফরেন অ্যাফেয়ার্স টিমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ‘দুর্ঘটনাজনিত প্রতিটি মৃত্যুই কষ্টকর। বিশেষ করে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিশুদের মৃত্যুতে গোটা জাতি বাকরূদ্ধ। এ দুর্ঘটনায় পাইলট, শিক্ষিকা ও শিশু শিক্ষার্থীদের মৃত্যুতে শোক কাটিয়ে উঠার মতো নয়।’

মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮টার দিকে বিয়ানীবাজার উপজেলার নিদনপুর দারুসসুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদরাসায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, ’মাইলস্টোনে নিহতদের শাহাদত কবুলিয়াত এবং আহতদের জন্য দোয়া করা আমাদের কর্তব্য। রাষ্ট্র ও সরকারের উচিত নিহত ও আহতদের পাশে থাকা এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করা। রাষ্ট্র ও সরকারকে দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

এ সময় মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ বকশি, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুল মালিক ক্বাসেমী, নাজিমে তালিমাত মাওলানা আবু ইউছুফ, শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, মাওলান আব্দুল ওয়াহিদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা শরীফুল হাসান, শায়খুল হাদিস মাওলানা জালাল উদ্দিন, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা কালিমুল্লাহ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন ও সদস্য এম এ সামাদ তাফাদার বাবেলসহ মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মাহফিলে মাইলস্টোন কলেজে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।