সিলেট নগরীতে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেলচালক শহীদ আহমদ চৌধুরীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত।

রোববার (২০ এপ্রিল) রাতে সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে দক্ষিণ সুরমায় বরইকান্দি এলাকায় নিহতের বড়িতে যান জামায়াত নেতারা।

এ সময় নিহতের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, দক্ষিণ সুরমা থানা আমির মাওলানা মুজিবুর রহমান, ২৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল লেইছ, সহ-সভাপতি সোহেল রানা, সেক্রেটারি মামুন আহমদ, ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি সাব্বির আহমদ ও সেক্রেটারি শফিউল আলম। এছাড়া নিহতের ছোট ভাই জাহিদ আহমদ চৌধুরী ও রাসেল আহমদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক মরহুম শহীদ আহমদ চৌধুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। আজকে আমরা নিহতের পরিববারের সাথে সাক্ষাৎ করেছি, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি। জামায়াত নিহতের পরিবারের পাশে থাকবে।

উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টের কাছে আলপাইন রেস্টুরেন্টের সামনে ট্রাকচাপায় মারা যান শহীদ আহমদ চৌধুরী। তিনি দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার অনাবিল ২১ বাসার বাসিন্দা ও মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।