রাজবাড়ীতে ট্রাকের চাপায় বারেক মন্ডল (৫৫) নামে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালি ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাকের মন্ডল রাজবাড়ী সদরের দয়ালনগর গ্রামের মরহুম তোরাব আলী মন্ডলের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহদত হোসেন জানান,
শুক্রবার দুপুরে পাংশা থেকে ফিরছিলেন বারেক মন্ডল। পথে কালুখালি ব্রিজের ওপর পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খরব পেয়ে পাংশা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।