চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ সিংমাতাইন চাকমা (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সিংমাতাইন চাকমা কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং হরিখোলা এলাকার পাইংপওং চাকমার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রী কৌশলে বাস থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘ইয়াবাগুলো বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে বাসে তল্লাশি করে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’