বগুড়া জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সমবায় ভিত্তিক নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আন্তঃসমবায় পণ্য বাণিজ্য সম্প্রসারণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ টেকসই সমবায় প্রতিযোগিতা ’ ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) জেলা কার্যালয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জেলা সমবায় কর্মকর্তা মো: সাজরাতুল আলম তৌহিদের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা কার্যালয়ের উপসহকারী নিবন্ধক সাবিহা আফরুজ ও পরিদর্শক পপি রানী।

প্রশিক্ষণে জেলার ২২টি সমবায় সমিতির ৩০ জন সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন।