ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে থেমে থাকা রড বোঝাই লরিকে ঢাকাগামী আল বারাকা পরিবহনের বাসের ধাক্কায় বিপ্লব বাবু (৩৫) নামে লরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দশজন।

শনিবার (১০ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার নিমসার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব বাবু সুলতান আহমেদের ছেলে বলে জানা গেছে।

ময়নামতি হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টির কারণে রড বোঝাই লড়িটিকে ত্রিপল দিয়ে ঢাকার জন্য থামালে পেছন থেকে আসা ঢাকাগামী আল বারাকা বাসটি ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই লরি চালক মারা যায়। আহত নারী-শিশুসহ ১০ জনকে ইস্টার্ন মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানায়, ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশসহ লরি ও বাসটিকে জব্দ করা হয়েছে।