চলমান অপারেশন ডেভিল হান্টে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিশেষ এই অভিযানে তিনজন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
গ্রেফতারা হলেন মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল মোস্তফা, ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ও ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হারুন প্রকাশ তোতা।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মিরসরাই থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সবাই আওয়ামী লীগ নেতা।