নাটোরে মিথ্যা মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুদাসপুর থানা সেক্রেটারি মো: শরিফুল ইসলামসহ আটজনকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নাটোর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক এম এম ওমর ফারুক, গুরুদাসপুর শিধুলী মাদরাসার শিক্ষক ফাতহুল কবিরসহ ইসলামী আন্দোলনের নেতারা।
এসময় বক্তারা বলেন, কওমী মাদ্রাসা সরকারি টাকায় পরিচালিত হয় না। এটা সাধারণ জনগণের দান বা সাহায্যের মাধ্যমে পরিচালিত হয়। এ মাদ্রাসাও বিভিন্ন প্রতিষ্ঠান বা রশিদের মাধ্যমে টাকা নিয়ে পরিচালিত হতো। তাই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দেয়া হোক।