আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
এ সময় সেখান থেকে মিছিল নিয়ে পার্কের মোড় আবু সাঈদ চত্বর হয়ে আবারো প্রধান ফটোকে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আশিকুর রহমান, জয়, ইমরান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ দলবদ্ধভাবে গুম-খুন এবং হত্যার সাথে জড়িত। বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’