রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকায় সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল হামিদ (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে গুলশাখালীর রাজনগরে শিশুটির নিজ বাড়িতে শিশু কন্যাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায় বৃদ্ধ হামিদ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিকটিম শিশুর পরিবারের কেউই যখন ঘরে ছিলো না, ঠিক তখনি আব্দুল হামিদ তাদের বাড়িতে মাছ নিয়ে যায়। ঘরে কেউ না থাকায় শিশুটিকে কৌশলে গায়ের কাপড় খুলে যখন ধর্ষণ চেষ্টা করে তখনি শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে হাতেনাতে বৃদ্ধকে ধরে পুলিশে দেয়।
এবিষয়ে লংগদু থানার ওসি তদন্ত সরজিৎ গুপ্ত জানান, ঘটনার সাথে সাথে আমরা অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার কার্যক্রম চলমান।