মুন্সীগঞ্জে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আর্থিক অনুদানের চেক দেয়া হয়।

এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার ১০৫ জনকে এক কোটি পাঁচ লাখ টাকার চেক তুলে দেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘যতবারই জুলাই যোদ্ধাদের সাথে একত্রিত হই প্রতিবারই নতুন করে শক্তি পাই। প্রশাসন-সাংবাদিক প্রত্যেকেই আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার আগ্রহ পায়। যাদের দেশ নিয়ে ভাবার কথা নয় তাদেরকেও নামতে হয়েছিল। এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।

এ সময় অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মো: জসীমউদ্দীন ভূইয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।