চট্টগ্রামে লবণ শিল্পের উন্নয়নে বাফার গুদাম নির্মাণ করা হবে মন্তব্য করে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান বলেছেন, ‘সরকার লবণ শিল্পের উন্নয়নে টেকসই উদ্যোগ নিয়েছেন। এ সময় বিসিকের জায়গায় পটিয়ায় একটি আধুনিক মানের বাফার গুদাম নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেন সচিব।’

শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রামের পটিয়া ইন্দ্রোপোল লবণ শিল্প এলাকা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব বলেন, সরকার, দেশে উৎপাদিত লবণের গুণগত মান উন্নত করণ, বিদেশ থেকে প্রয়োজনীয় লবণ আমদানির ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করা, এবং লবণ শিল্পের উন্নয়নসহ চট্টগ্রাম ও কক্সবাজারের হাজার হাজার লবণ চাষীদের স্বার্থ সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।

তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানি পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণ মজুদকরণ ও চামড়া সংরক্ষণকারীদের কাছে লবণ পৌঁছে দেয়ার আহ্বান জানান।

এ সময় বিসিকের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাজী মাহবুবুর রশিদ, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ), এবং পরিচালক (প্রশাসন), বিসিক খালেদ মাহমুদ, আঞ্চলিক পরিচালক(উপসচিব), বিসিক, চট্টগ্রাম মো: জোবায়ের হাবিব, সচিবের একান্ত সচিব, সিনিয়র সহকারী সচিব সরোয়ার হোসেন, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) ও লবণ সেল প্রধান, বিসিক এস এম এম আলমগীর আলকাদেরী, উপমহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, চট্টগ্রাম, ফারহানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, প্লাবন কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মো: আশিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী, বিসিক চট্টগ্রাম, রমেশ চন্দ্র সানা, শিল্পনগরী কর্মকর্তা, বিসিক পটিয়া, মোজাম্মেল হক, জরীপ ও তথ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়া বিসিক, লবণ মিল মালিকদের মধ্যে মো: ফজলুল হক, মোহাম্মদ জসিম উদ্দিন, অহিদুল ছমদ (হেলাল), জাহাঙ্গীর হোসেন, মো: রফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন, মিন্টু চৌধুরী, জনাব মোরশেদ হোসেন, মোহাম্মদ আবু তোরাব, গাজী মোহাম্মদ আইয়ুব এবং মো: নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।