সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো: ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এক বদলি আদেশে প্রেষণে তাকে বদলি করা হয়। অবিলম্বে আদেশ কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে গত বুধবার (১২ আগস্ট) এই আদেশ জারি করা হয়।

নুর আজিজুর রহমান ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ করেন। প্রায় চার বছর দায়িত্ব পালনের পর তিনি ঢাকায় বদলি হলেন। দায়িত্বকালীন সময়ে সিলেট নগরীর সড়ক অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধান করেছেন তিনি। নতুন কর্মস্থলে যোগ দেয়ার আগে তিনি সিসিকের চলমান প্রকল্পগুলো হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।