রংপুরে প্রতিযোগিতামূলকভাবে চালানো দুই মোটরসাইকেল একটি চার্জার ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে মারা গেছে দুই কিশোর। এ ঘটনায় আহত হয়েছে দু’জন।
মঙ্গলবার (১ এপ্রিল) বদরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর ট্যাক্সেরহাট এসোড অফিস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের পাকার মাথা ধনতলা গ্রামের ইব্রাহিমের মিয়ার ছেলে আশিক। আরেকজনের নাম পাওয়া যায়নি। এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্ত (১৫) নামের দুই আরোহিত আহত হয়।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার হাবিবা খাতুন জানান, ‘হাসপাতালে দু’জন এক্সিডেন্টের রোগী আসে। এরমধ্যে একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মারা গেছে।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, ‘দুটি মোটরসাইকেল নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে চালাচ্ছিল। এরমধ্যে ঘটনাস্থলে একটি চার্জার ভ্যান পড়ে যায়। ওই ভ্যানটি ওভারটেক করতে গিয়ে একে অপরের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে একজন মারা যায়। একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।’