বরিশালের উজিরপুরে ৯টি উন্নয়ন প্রকল্প ও আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন বরিশাল জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন।

সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজার আয়োজনে জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন এডিপি, ইউডিএফ, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণ হেরিং বোন গ্রামীণ অবগতম রক্ষণাবেক্ষণ (টিআর) উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোশাররফ হোসাইন ও উপজেলা প্রকৌশলী সুব্রত রায়সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।