বাগেরহাটের মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সকাল স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেছে নৌ পুলিশ।

স্থানীয়রা জানায়, মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড়ে লাশটি ভাসমান অস্থায় দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে মোংলা নৌ পুলিশ। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশটির নাম বা পরিচয় জানা যায়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান বলেন, এখনো কিছু বলা যাচ্ছে না, লাশটি যেহেতু অজ্ঞাত। সুরতহাল করার পরে পাওয়া যাবে কী ঘটনা।

লাশ বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।