চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকা থেকে মো: সাজ্জাদ হোসেন (২৪) নামে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) সকালে নগরের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাজ্জাদ পটিয়া পৌরসভার কাগজিপাড়া এলাকার মীর মোহাম্মদ হারুনের ছেলে এবং পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সদস্য।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা নিয়ে বাকলিয়া থানায় হওয়া একটি মামলায় সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা হিসেবে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।