রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মশিউর রহমান নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেন।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আরডিএ’কে নতুনভাবে সাজানো হবে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। আজকে প্রথম দিন। সবার সাথে বসে আগামীর করণীয় ঠিক করা হবে। এই দফতর জনগণের জন্য খোলা থাকবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সূত্র : বাসস