নীলফামারীতে পানিতে ডুবে আব্দুল্যাহ আল রিফাত (৮) ও নিয়াজ উদ্দীন (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাত ভাই।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার চাপড়া ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
শিশু রিফাত বাড়াইপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং নিয়াজ লোকমান হোসেনের ছেলে। তারা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে দুই ভাই খেলতে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের অনেক খোজাঁখুজির পর বাড়ির পাশের চারালকাটা নদীর ধারে তাদের স্যান্ডেল দেখতে পায়। পরে লোকজন অনেক খোঁজাখুজির করে বিকেল ৫টার দিকে নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
চাপড়া সরমজানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।