চট্টগ্রামের বাঁশখালীর বঙ্গোপসাগর উপকূল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছনুয়া ৮ নম্বর ওয়ার্ডের খুদুকখালী বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম দুপুরে নয়া দিগন্তকে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাগরের জোয়ারে লাশটি অন্য জায়গা থেকে ভেসে এখানে এসেছে।