ভারতের পেট্রাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে বিজিবির বেনাপোল আইসিপির বিপরীতে ভারতের পেট্রাপোল আইসিপির সম্মেলন কক্ষে বিজিবির খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টর-এর মধ্যে এ সভা শুরু হয়।

এ সময় সীমন্ত সমন্বয় সভায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো: মেহেদী হাসান চৌধুরী, পিএসসি-এর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশ নেন।

বিজিবি প্রতিনিধিদলে খুলনা সেক্টরের অধীন যশোর ব্যাটালিয়ন (৪৯-বিজিবি)-এর অধিনায়ক, অন্য স্টাফ অফিসারসহ অন্য পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএসএফের কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফের প্রতিনিধিদল সমন্বয়ক সভায় অংশ নেন।

এ সময় সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানায় বিজিবি।