চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোরে পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি মো: প্রভাত আলম (৩২), তাকে একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।

অন্যজন মো: ওয়াসিম হোসেন (৩২)। তিনি দক্ষিণ চাদপুর গ্রামের বাসিন্দা শাহজাহানের ছেলে। তাকে একটি মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানায়, গ্রেফতার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে ২১ জুন দুপুরে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে।