বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া আমলী আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এ আদেশ দেন।

এ সময় আদালত চত্বরে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে।

নড়াইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক বলেন, ‘গত বছরের ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।