টাঙ্গাইলের সখীপুরে নার্গিস আক্তার (৪৫) নামে এক নারী মাদককারবারিকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার তাকে আদালতে হস্তান্তর করা হবে। এর আগে রোববার (১১ মে) দিবাগত রাতে উপজেলার নলুয়া এলাকায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাজা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও নগদ ২৪ হাজার ৪০০ টাকাসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, তিনি চায়ের দোকানের আড়ালে মাদককারবারি করতেন।
নার্গিস আক্তার ওই এলাকার মেছের আলীর স্ত্রী বলে জানা গেছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার নার্গিস থানায় আছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, এই নার্গিস আক্তার গত বছরের ৭ সেপ্টেম্বর যৌথ বাহিনীর অভিযানে মাদককারবারির অভিযোগে আটক হয়ে তিন মাস জেল খেটে বেরিয়ে এসে আবারো মাদককারবারিতে জড়িয়ে পড়েন।