সিলেটে শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দাদের সংগঠন শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি হয়েছেন মো: কবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন এমদাদুল হক স্বপন।
শনিবার (৩ মে) রাতে সর্বসম্মতিক্রমে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্য নেতারা হলেন সহ-সভাপতি হযরত আলী, আলমগীর হোসেন, এম সুয়েব আহমদ, বদরুল আলম টিপু, নিজাম উদ্দিন, সমীরন দাস, দানিয়েল হাসান, এওয়ার হোসেন হৃদয়, আতিকুর রহমান, রেজওয়ানুল হক, শাহেল রহমান, মশিউর রহমান জায়গীরদার, তালেব হুসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো: ইকবাল হোসেন, সৈয়দ জাবেদ আহমদ, হেলাল আহমদ, বশির আহমদ ফারেজ, সাইকুল ইসলাম, এম জে এইচ জামিল (সাংবাদিক), রিপন আহমদ রিপন, আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক মো: শিহাব খান, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভূঁইয়া, হুমায়ুন কবির, নুরুল আমিন রুহুল, আক্তার হোসেন, সামছুল ইসলাম সাপ্তাব, মনজুর আজাদ পাবেল, দিলোয়ার হোসেন, কবির হুসাইন।
এছাড়া এই কমিটির কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক ফয়সল আহমেদ, সহ-সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আল্লাদ খাঁন, শিক্ষাবিষয়ক সম্পাদক শাহিন আহমদ, সহশিক্ষাবিষয়ক সম্পাদক মাস্টার মানিক মিয়া, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম রায়হান, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম, দফতর সম্পাদক আব্দুল কাদির জীবন, সহ-দফতর সম্পাদক রাফি মিজান নূর, প্রচার সম্পাদক রাজিব আহমদ, সহ-প্রচার সম্পাদক সুলতান আরেফিন ইমন, ধর্মবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আমির উদ্দিন শিহাব, সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ছামির আহমদ, পাঠাগারবিষয়ক সম্পাদক জহিরুল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজমল আহমদ, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এনায়েত হুসেন নাইম, ক্রীড়াবিষয়ক সম্পাদক ভুলন কান্তি তালুকদার, সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক আজমির হুসেন, মহিলাবিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা, সহ-মহিলাবিষয়ক সম্পাদক মোতিয়া খানম শেফা, দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সহ-দূর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মজনু মিয়া, আপ্যায়নবিষয়ক সম্পাদক মইনুল ইসলাম শাহীন, সহ-আপ্যায়ণবিষয়ক সম্পাদক শাহ আলম, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম জহির, সোহেল আহমদ, মিজানুর রহমান, শায়খুল ইসলাম লোকমান, ফিরোজ আহমদ, হুসাইন আহমেদ মিশেল, জুনায়েদ ইসলাম, নুরুল হোসেন ও মো: বিল্লাল খান।
এছাড়া শান্তিগঞ্জ সমিতি সিলেট-এর পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টারা হলেন সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ মো: জালাল উদ্দিন, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা: সৌমিত্র চক্রবর্তী, সিলেট সদর হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ সিনিয়র চিকিৎসক ডা: নাজমুস সাকিব, বাংলাদেশ ব্যাংকের ডিসিএম মো: সাজ্জাদুর রহমান ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।
এর আগে শুক্রবার (২ মে) রাতে নগরীর মদিনা মার্কেটের একটি অভিজাত রেস্টুরেন্টে সমিতির আহ্বায়ক কমিটির সাধারণ সভা আগামী দু’বছরের জন্য সর্বসম্মতিক্রমে মো: কবিরুল ইসলামকে সভাপতি ও এমদাদুল হক স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদান করা হয়। শনিবার (৩ মে) রাতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়।