ভারতে পালিয়ে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজাকে (৬৫) গ্রেফতার করা হয়েছে।

রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গোলাম মোর্তুজা দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে তাকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ। তার নামে বিএনপি নেতাকে অপহরণ-পূর্বক নির্যাতন করার অভিযোগে মামলা রয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।