ফরিদপুরের সালথায় বিশেষ অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুরে তাদের নিয়মিত মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার দু’জন হলেন- সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন (৪৫) ও মাঝারদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি হেমায়েত হোসেন (৫০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মাঝারদিয়ার নওপাড়া ও বাতাগ্রাম হতে তাদের গ্রেফতার করা হয়। তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছিল। শুক্রবার নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের আদালতে চালান করা হয়।’